তুমি তো ছাত্র

 

তুমি তো ছাত্র
মোহাম্মদ মিথুন আলী
তুমি তো ছাত্র
তোমার হাতে ফোন কেন?
তোমার হাতে থাকবে বই,
জ্ঞান অর্জন করবে গল্প, উপন্যাস পড়ে।
তুমি তো ছাত্র
মোবাইলে এসব কি গেম খেলছো?
খেলবে তুমি খেলার মাঠে,
বন্ধুদের সাথে বিকেলে।
তুমি তো ছাত্র
তুমি উঠবে ভোরে,
সকল কাজ শেষ করবে সবারই আগে।
তুমি তো ছাত্র
অসহায় মানুষ ঘুরছে কেন এমন করে?
তুমি তো সবার আগে এগিয়ে আসবে,
অসহায় মানুষগুলোর একটু হাসি ফোটাবে বলে।
তুমি তো ছাত্র
কেন তুমি নেশার ঘরে?
তুমি তো সবাইকে বোঝাবে,
নেশায় জীবন ধ্বংস করে।
তুমি তো ছাত্র
তুমি দেশের জঘন্য কাজ করছ কি করে?
তোমার হাতেই তো দেশ,
দেশটাকে সাজাও সুন্দর করে।

Comments

Popular posts from this blog

gmail accounts

golden retriever puppy for sale near me